হরিপুর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ের যাত্রা শুরু হয় স্থানীয় গণমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী ও সমাজসেবকদের উদ্যোগে। শিক্ষা বিস্তারের অঙ্গীকারে ১৯৬৬-এর দশকে এটি প্রতিষ্ঠিত হয় ।
প্রথমদিকে সীমিত শ্রেণিকক্ষ ও অল্পসংখ্যক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও, সময়ের সাথে সাথে এটি একটি পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয়ে পরিণত হয়। প্রতিষ্ঠার পর থেকে অনেক শিক্ষার্থী এখান থেকে এসএসসি পাশ করে দেশের বিভিন্ন স্বনামধন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এবং দেশের উন্নয়নে অবদান রাখছে।